মূল সংবাদে যান
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

ফিলিস্তিন সংকটকে দ্রুত দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে চীন বলেছে, ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে। একই সঙ্গে আন্তর্জাতিক বিরোধ সংলাপের মাধ্যমে সমাধান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে সম্মান করার আহ্বান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে হান ঝেং বলেন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব লঙ্ঘন করে একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করে চীন।

তিনি বলেন, ফিলিস্তিন সংকটকে যত দ্রুত সম্ভব দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঠিক পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বড় শক্তিগুলোর ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে বলে মন্তব্য করেন হান ঝেং।

তিনি বলেন, বড় দেশগুলোর উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজ করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।

মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বানও জানান তিনি।

একই সঙ্গে গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের ক্ষেত্রেও দ্রুত অগ্রগতির আহ্বান জানান চীনের ভাইস প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি জাতিসংঘের কাঠামো ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে সম্মান করার ওপর জোর দেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: আইসিটি মন্ত্রী

পরের সংবাদ

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।