মূল সংবাদে যান
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডিআর কঙ্গোয় নৌকাডুবিতে অন্তত ৪১ জনের মৃত্যু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ডিআর কঙ্গোয় নৌকাডুবিতে অন্তত ৪১ জনের মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর     তাঙ্গানিকা হ্রদে নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। তানজানিয়ার কিগোমা বন্দর থেকে কঙ্গোর কালেমি শহরে যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে নৌকাটি ডুবে যায়। এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। এ খবর প্রকাশ করেছে অনলাইন আল জাজিরা।

কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে প্রায় ১০০ জন যাত্রী ও পণ্য বোঝাই ছিল। কঙ্গোর মাপেরা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এটি ডুবে যায়। গভীর রাতে হঠাৎ একপাশে কাত হয়ে নৌকাটি উল্টে যায় বলে জানিয়েছেন এক বেঁচে যাওয়া যাত্রী। এক মাসের ব্যবধানে এই নৌপথে এটি দ্বিতীয় বিপর্যয়। এর আগে জ্বালানি নেয়ার সময় অপর একটি জাহাজে আগুন ধরে ছয়জন নিহত হন। গত জুলাইয়েও শিক্ষার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত ২০ জন মারা যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে পুলিশ কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্...

পরের সংবাদ

গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্তে লিপ্ত অপশক্তিকে রাজপথেই মোকাবিলা...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।