মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটি

গাজীপুরে পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এতে কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরে অন্তত ৩০টি পোশাক কারখানা বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ছাড়া নগরীর কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি যেকোনো সময় অস্বাভাবিক হয়ে উঠতে পারে, এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এলাকার কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ কাজ করছে। কয়েকটি স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। বৃহস্পতিবার ২০-৩০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

পরের সংবাদ

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।