মূল সংবাদে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাড়ির সীমানায় পানি পড়া নিয়ে সংঘর্ষে চাচাতো ভাই নিহত

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বাড়ির সীমানায় পানি পড়া নিয়ে সংঘর্ষে চাচাতো ভাই নিহত
ছবিঃ নিউজ ফাস্ট

সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১নং মধ্যে জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে এবং সম্পর্কে নিহতের চাচাতো ভাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে সকালে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে প্রতিপক্ষের লোকজন কোপ দিয়ে জখম করার অভিযোগ উঠে।

এ ঘটনার পর আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করেছে।

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল  বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে ৩ পদ্ধতিতে

পরের সংবাদ

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

রাজনীতি

সব সংবাদ